ডার্কওয়েব কি?



 ডার্কওয়েব,, ইন্টারনেট জগতে এই নাম টা কেউ শুনেনি এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে।
কিন্তু আসলে ডার্ক ওয়েব টা আসলে কি আমরা সবাই কি জানি?
অবশ্যই না, আর জানলেও পুরো বিষয় টা জানিনা।ডার্ক অর্থ এই বুঝা যায় অন্ধকার,অন্ধকারাচ্ছন্ন।আর ওয়েব? এটার অর্থ আমরা সবাই জানি।ডার্ক ওয়েব কোন সাধারণ ওয়েব ঠিকানা নয় অন্ধকারাচ্ছন্ন একটা ঠিকানা।ডার্ক ওয়েব হল ইন্টারনেটের সেই অংশ (যেটা ভিজিবল ওয়েবের চেয়ে ৫০০ গুন বড়) যেখানে আপনি চিরাচরিত উপায়ে যেতে পারেন না।৫০০ গুন বড় শুনে যারা ভ্রু কোচকাচ্ছেন তাদের বলি মুড়ির ঠোঙা রেখে একটু ঢুকে দেখেন ডার্ক ওয়েবে। তার পর বলবেন মামা কি দেখাইলা!!!
এইখানে যে পরিমান হ্যাকিং টেকনিক রমরমিয়ে বিক্রি হয় তা সাধারনত দৃশ্যমান ওয়েবে মাথা কুটলেও পাবেন না।
এই ডার্ক ওয়েব এ সাধারণ কোন মানুষ প্রবেশ করতে পারবেনা। এই ডার্ক ওয়েব এ প্রবেশ করতে হলে আপনি সাধারণ কোন ওয়েব ব্রাউজার দিয়ে প্রবেশ করতে পারবেন না।এটার জন্য আপনাকে অবশ্যই টর নামক এক ওয়েব ব্রাউজার ব্যাবহার করতে হবে।আর এই ব্রাউজার অবশ্যই আপনি সচারচর পাবেন না।এই ডার্ক ওয়েব প্রবেশ করতে হলে আপনাকে অনেক সময় একটা বিশেষ ধরনের মুদ্রা খরছ করতে হয়। আর এই মুদ্রা টার নাম হচ্ছে বিটকয়েন। ডার্ক ওয়েব সম্পর্কে অনেক কিছুই তো জানা হলকিন্তু এই ডার্ক ওয়েব এ আছে টা কি যেটা আমরা জানিনা।আগেই বলছি ডার্ক ওয়েব মানেই অন্ধকারাচ্ছন্ন এক জগৎ। কি হয়না এই ডার্ক ওয়েব এপৃথিবীর এমন খারাপ কাজ নাই যে এখানে হয়না।সন্ত্রাসী ভাড়া,বিশিষ্ট জনের গোপন রহস্য,যত সব হ্যাকের রহস্য । এই যে সম্প্রতি আমরা ব্লু হোয়াইল নামের যে গেমটার নাম শুনেছি,, ওইটাও একমাত্র ডার্ক ওয়েব এই পাওয়া যেত। ওইখানে প্রতিদিন হ্যাকারদের মিলন মেলা হয়।কাউরে ডলা দিতে হবে??? প্রফেশনাল হ্যাকার ভাড়া চান???পেয়ে যাবেন,,,
নেদারল্যান্ড, গ্রেট ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ডেনমার্ক, ইত্যাদি দেশের পাসপোর্ট, আইডেনটিটি কার্ড, ড্রাইভিং লাইসেন্স চাই???
পেয়ে যাবেন,, সার্চ ইঞ্জিন ইউজ করুন। তাহলে দেখবেন নিজেই হঠাৎ একদিন এমন জিনিষ খুজে পাবেন যে নিজেকে ভাস্কো-দা-গামা বলে হবে!!!
পরিশেষে বলব শুধু আপনাদের জানার জন্য ব্লগ টা লেখা। চেস্টা করতে গিয়ে কেউ কোন সমস্যায় পরলে লেখক দায়ী নহে।

No comments

Powered by Blogger.